ইভটিজিং- মাগুরায় তাৎক্ষনিক বখাটেকে ১বছরের কারাদণ্ড

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার ইভটিজিংয়ের দায়ে সৈকত খান (১৭) এক বখাটের ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশরাফুল আলম এ আদেশ দেন। মাগুরার শ্রীপুরে এ ঘটনা ঘটেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, উপজেলার নবগ্রাম কবির আহমদ দাখিল মাদদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের বাদশা খানের বখাটে ছেলে সৈকত খান (১৭) দীর্ঘদিন ধরে উত্যক্তসহ মোবাইলে ছবি তুলে নানাভাবে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার পথে সে ছাত্রীর শ্লীলতাহানি করে।

একথা ছাত্রীটি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে জানালে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: