মাগুরায় স্কুল পড়ুয়া মেয়ের বিয়ে, উপস্থিত হলেন ম্যাজিস্ট্রেট সেলিনা বানু

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা সদর উপজেলার রায়গ্রাম এলাকার মোরশেদ মোল্লার স্কুল পড়ুয়া মেয়ে মোছা: সুরাইয়া খাতুন (১৪) এর সাথে আজ দুপুরে একই গ্রামের মোস্তফা সর্দারের ছেলে শিমুল সর্দার এর সাথে বিয়ের আয়োজন করে দুই পরিবার।

খবর পেয়ে হাজির স্বয়ং মাগুরা সদর উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু। স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে দুজনকে জরিমানা ও বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় গ্রাম্য মাতব্বর চাঁনমিয়াকে ১ হাজার টাকা এবং বরের পিতা মোস্তফা সর্দারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

বেসরকারী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তারা এ ঘটনা জানার পর প্রশাসনকে বিষয়টি অবহিত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: