মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে সুফলও মিলেছে অনেক। এসব ক্যামেরা স্থাপনের ফলে মাদক, চোরাকারবারি, ছিনতাইকারী, নারী ও শিশু পাচারকারীসহ সন্দেহভাজন গাড়ি ও রাস্তায় চাঁদাবাজদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এবার মাগুরার গ্রামগঞ্জেও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় আজ মাগুরার মহম্মদপুরের ধোয়াইল বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন ও পরির্দশন করেছেন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ।
এসময় সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার সার্কেল, ওসি মহম্মদপুর এবং মহম্মদপুর উপজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা হাবিবুর রহমান প্রমূখ।


