মাগুরায় ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৫টি ইউনিয়নে মোট ৫৫জন চেয়ারম্যান প্রার্থীতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। সব মিলিয়ে ১২টি ইউনিয়নে মোট ৪৮জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করবেন।

কোন ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবার কোন খবর পাওয়া যায়নি। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন সম্পর্কে বিস্তারিত কোন খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়- সদরের চাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা ও বাদশা মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গোপালগ্রাম ইউনিয়নে বদরুল আলম ও মুন্সী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

হাজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌল্লাহ মোল্যা, বেরইল পলিতা ইউনয়নে স্বতন্ত্র প্রার্থী শরিফা ইসলাম ও জগদল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সব মিলিয়ে সদরের ১২ইউনিয়নে মোট ৪৮ প্রার্থী নির্বাচনের মাঠে থাকলেন। আগামীকাল ১৪মার্চ প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: