একদিকে অলিখিত ফাইনাল অন্যদিকে বিনা বাধায় মূল পর্ব

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

একদিকে অলিখিত ফাইনাল অন্যদিকে বিনা বাধায় মূল পর্ব। আজ বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি বাছাই পর্বের অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। অন্যদিকে বৃষ্টি হলে ভেস্তে যেতে পারে বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি। তেমনটা হলে কপাল পুড়বে ওমানের। আর বিনা বাধায় মূল পর্বে যাবে টাইগাররা। যদিও টাইগার অধিনায়ক মাশরাফি ম্যাচটি খেলেই মূল পর্বে উঠতে চান।

ধর্মশালায় টানা বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে নেদারল্যান্ডের বিপক্ষে ওমানের দ্বিতীয় ম্যাচটি মাঠেই গড়ায়নি। এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠেয় বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি বাছাই পর্বের অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

তবে এ ক্ষেত্রে ধর্মশালার আবহাওয়া বেশ ভূমিকা রাখবে। কারণ বৃহস্পতিবার মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টি অব্যাহত ছিল শনিবার দুপুর পর্যন্ত। পরে কিছুটা বিরতির পর বিকেলে ফের বৃষ্টি শুরু হয়। চলে রাত পর্যন্ত।

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রোববার সন্ধ্যার পর ঝড়ো বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি। তেমনটা হলে কপাল পুড়বে ওমানের। আর বিনা বাধায় মূল পর্বে যাবে টাইগাররা।

শক্তির বিচারে অনেকটাই এগিয়ে আছে টাইগাররা। অন্যদিকে বিশ্বকাপের টিকেট পাওয়া নব্য ওমান দলটির খেলার ধারাবাহিকতাও বেশ ভালো। ফলে ম্যাচটি যে বেশ কৌতুহল তৈরী করবে তাতে কোন সন্দেহ নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ‘এ’ গ্রুপ থেকে মূল পর্বে ওঠার জন্য লড়াই করছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। বাকি রইল শুধু বাংলাদেশ এবং ওমান। একটি করে জয় এবং একটি করে ড্র নিয়ে  দু’দলেরই পয়েন্ট সমান ৩ করে। তবে রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশই। ফলে ‘এ’ গ্রুপের শীর্ষ দল এখন বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৩। রান রেট: +০.৪০০। অপরদিকে ওমানের পয়েন্টও ৩। তাদের রান রেট: +০.২৮৩।

ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মাঠে না গড়ালে কোনো সমস্যা নেই বাংলাদেশের। তবে পূরণ হবে না মাশরাফির একান্ত একটি ইচ্ছা। এর আগে ওমানের বিপক্ষে কখনো মাঠে নামেনি বাংলাদেশ। ওমানের বিপক্ষে একটি ম্যাচ খেলার অনেক ইচ্ছা টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: