বাঙালির এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা

মাগুরানিউজ.কমঃ

mnঅনলাইন ডেস্ক-

বাংলার ইলিশকে টেক্কা দিতে আসছে ফিলিপাইনের চ্যানস মাছ। ইলিশের স্বাদ পাওয়া যাবে এই মাছে বলে জানা গেছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জে এ মাছের চাষ শুরু হয়ে গেছে। তবে এর ভালো নাম মিল্কফিশ।

অনেকের দাবি, এই মাছ বড় হলে তা বাঙালির ইলিশের প্রতি জনপ্রিয়তায় থাবা বসাবে। কলকাতার বাজারে ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাবে মিল্কফিশ।

হয়তবা এবার  দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হবে বাঙালির।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ইলিশ যেভাবে দিনদিন নাগালের বাইরে চলে যাচ্ছে তাতে নিঃসন্দেহে নতুন করে আশার আলো এই চ্যানস চ্যানস মাছের চাষ। যার ভালো নাম ‘মিল্কফিশ’। এটি ফিলিপাইনের

জাতীয় মাছ। দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ডের পুকুরে মোট ৩২ হাজার মিল্কফিশের পোনা ছাড়া হয়েছে।

দিল্লির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে চ্যানস চ্যানসের পোনা বিমানে করে কলকাতায় আনা হয়। ভারতীয় মৎস উন্নয়ন বিভাগের কর্মকর্তা বিজন রায়ের দাবি, চ্যানস চ্যানস বা মিল্কফিশ বড় হলে ৫-৬ কেজি ওজনের হয়। আর পাঁচটা সুস্বাদু মাছের মতো এতেও কাঁটা থাকে। এগুলি লম্বায় এক মিটারের বেশি হয় না।

মিল্কফিশের জন্ম মূলত প্রশান্ত মহাসাগরের নোনা পানিতে। মিষ্টি পানিতেও এরা স্বাচ্ছন্দে বেড়ে ওঠে। ইলিশের মতো এই মাছও ঝাঁক বেঁধে ঘোরে। ডিম পাড়ার সময় দল বেঁধে মোহনার দিকে উঠে আসে মিষ্টি পানির সন্ধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: