বলিউড বিনোদনের যাদুকর ‘নিনজা চাচা’র বিদায়

মাগুরানিউজ.কমঃ

file (17)অনলাইন ডেস্ক-

এই অভিনেতাকে চিনতে পারছেন নিশ্চয়ই। ‘ইশক’, ‘হাঙ্গামা’, ‘মোহরা’, ‘হ্যালো ব্রাদার’, ‘হেরা ফেরি’, ‘রাজা হিন্দুস্তানি’-র মতো অসংখ্য ছবিতে ছোট, বড় চরিত্রে দর্শকদের হাসিয়ে আনন্দ দেওয়া এই অভিনেতার নাম রজক খান। এদিন মুম্বইতে হৃদরোগে আকান্ত হয়ে মৃত্যু হয়েছে এই অভিনেতার।

বাবু বিসলারি বা নিনজা চাচা— নিজের আসল নামের তুলনায় চরিত্রের নামগুলিতেই যেন দর্শকদের মনে আলাদা জায়গা বানিয়ে নিয়েছিলেন রজক। অধিকাংশ ছবিতেই ছোট কোনও কৌতূক চরিত্রে অভিনয় করার সুযোগ পেতেন রজক। আর তাতেই নিজের অভিনয়ে দর্শকদের দমফাটা হাসি উপহার দিতেন রজক। জনি লিভার, কাদের খানের মতো কৌতূক অভিনেতাদের সঙ্গে দর্শকদের মনে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছিলেন এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রজককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামিকাল মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: