বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিরা সভাপতি হতে পারবেন না

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

স্থানীয় সংসদ সদস্যদের ৪টি বেসরকারি স্কুলে কমিটির সভাপতি পদে থাকার ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ ধারাকেও বাতিল ঘোষণা করা হয়।

এর ফলে কোনো সংসদ সদস্য স্কুল-কলেজের গভর্নিংবডির সভাপতি হতে পারবেন না বলে জানিয়েছেন রিট আবেদনকারী ‍আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ। বুধবার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 

সেই সঙ্গে ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি ওই কমিটি ভেঙ্গে দিয়ে এডপ কমিটি গঠন করতে বলেছে আদালত। এ কমিটি গঠনের ৬ মাসের মধ্যে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন দেয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং বোর্ডের প্রো-বিধানমালার ৫০ এর ৫ ধারায় ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন ছাড়া কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুননেসা স্কুলের অধ্যক্ষ ও সভাপতি রাশেদ খান মেননকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: