৫০ লাখ দরিদ্র মানুষ পাবেন ৩০ কেজি করে চাল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সামাজিক সুরক্ষার আওতায় ৫০ লাখ মানুষকে ৩০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা’ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুজ্জামান, যুগ্ম সচিব আতাউর রহমান, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, বারডেম হাসপাতালের মহাপরিচালক (ডিজি) নাজমুন নাহার প্রমুখ।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের কারণে দেশে শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বেড়ে ৭০ বছরের ওপরে হয়েছে। মাথাপিছু আয়ও বেড়েছে। এখন একজন শ্রমিকের দিনে ৯-১০ কেজি চাল কেনার সামর্থ্য আছে। গরিব মানুষের কথা চিন্তা করে সরকার সামাজিক সুরক্ষার আওতায় ৫০ লাখ মানুষকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কার্ড সিস্টেম করে এ চাল দেওয়া হবে।’

কামরুল ইসলাম বলেন, ‘কৃষকদের প্রণোদনা দিতে এবার বোরো মৌসুমে সরকারিভাবে চালের থেকে ধান বেশি সংগ্রহ করা হবে। মোট ধান সংগ্রহ করা হবে ৭ লাখ মেট্রিকটন। আর চাল সংগ্রহ করা হবে ৬ লাখ মেট্রিকটন। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের হক নষ্ট করতে না পারে সেজন্য ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: