মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলার ৫ প্রতিবন্ধী সংস্থা।
স্মারকলিপিতে প্রতিবন্ধীদের বাজেটে দাবি সমূহ হল- প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ ও কর্মসংসংস্থানের জন্য অর্থ বরাদ্দ, সহায়ক উপকরণ ও ঢালু সিড়িঁ তৈরির জন্য অর্থ বরাদ্দ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, গৃহস্থালী উপকরণের জন্য অর্থ বরাদ্দ। এ সময় তরঙ্গ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল হালিমসহ বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


