মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদন-
পঞ্চম শ্রেণির ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ পরীক্ষার চাপ থেকে চিরতরে মুক্তি পেতে যাচ্ছে শিশুরা। আগামীতে আর এই পরীক্ষায় বসতে হবে না পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হবার কারণে এই পরীক্ষা আগামীতে অষ্টম শ্রেণিতেই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নীতিগত এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, মন্ত্রিসভার সিদ্ধান্তেই এ পরীক্ষা চালু হয়েছিল। তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেওয়া হবে।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।’

