‘১লা জুন থেকে সকল অনিবন্ধিত সিম/রিম বন্ধ হয়ে যাবে’

মাগুরানিউজ.কমঃ

taranaপ্রযুক্তি প্রতিবেদক: যারা এখনো বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করেননি তাদেরকে আবারো সতর্ক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন আগামী ০১ লা জুন, ২০১৬ হতে সকল অনিবন্ধিত সিম/রিম বন্ধ করে দেওয়া হবে। কোন সময় বাড়ানো হবে না।

সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটি মাগুরানিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

৩১ শে মে, ২০১৬ এর মধ্যে আপনার সিম/রিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। না হলে ০১ লা জুন, ২০১৬ হতে সকল অনিবন্ধিত সিম/রিম বন্ধ করে দেওয়া হবে।

জ্যেষ্ঠ নাগরিকদের আঙুলের ছাপ না মেলাসহ সিম নিবন্ধনে এনআইডি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) ১৬১০৩ নম্বরে ফোন করুন।

উক্ত সমস্যার সমাধানের পাশাপাশি সেখান থেকে সবচেয়ে কাছের নিবন্ধন সেন্টারের ঠিকানাও জানিয়ে দেওয়া হবে।

আগামী ৩১ মে পর্যন্ত এই নম্বরে ফোন করে সেবা তাৎক্ষনিক সেবা পাওয়া যাবে।

একটি এনআইডির বিপরীতে গ্রাহকের কয়টি সিম রয়েছে তা আগামী জুলাইয়ের শুরুতেই গ্রাহকদের এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। কোনো গ্রাহক যদি মনে করেন তার নামে নিবন্ধিত সিম বন্ধ করে দিবেন সে প্রক্রিয়াতেও তিনি যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: