মাগুরাতে আকাশ পানে চেয়ে শতশত মানুষ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরাতে আকাশ পানে চেয়ে শতশত মানুষ। আজ পৃথিবীর অনেকখানি কাছে চলে এলো মঙ্গলগ্রহ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কক্ষ পথে ঘুরতে ঘুরতে তুলনামূলক অবস্থান থেকে মঙ্গল এই পৃথিবীর অনেক কাছে এসেছে। তবে এই কাছের হিসাব-নিকাশ কিন্তু কমও নয়। এখনও দুই গ্রহের দূরত্ব কিন্তু ৪৬.৮ মিলিয়ন মাইল (৭৫.৩ মিলিয়ন কিলোমিটার)।

পৃথিবীর বিভিন্নস্থান থেকে রাতে খালি চোখে আকাশে দেখা যাবে মঙ্গল নামের লাল গ্রহকে। তবে স্পষ্টভাবে দেখা সম্ভব টেলিস্কোপের মাধ্যমে। সূর্য ডুবার পরই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। কাছাকাছি গ্রহটি অবস্থান করবে আগামী ৩ জুন পর্যন্ত। এই সময় মঙ্গলকে পৃথিবী থেকে ২৪ শতাংশ পরিষ্কার দেখা যাবে।

সৌরজগতে পৃথিবী আর মঙ্গল প্রতিবেশী গ্রহ। সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে আবার কখনও চলে আসে পৃথিবীর খুব কাছাকাছি। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন।

এরপর ফের ২০১৮ সালের ২৭ জুলাই ৩৫.৮ মিলিয়ন মাইল দূরত্বে আসবে এই দুই গ্রহ। তখন এবারের চেয়েও কাছাকাছি দেখা যাবে প্রতিবেশী দুই গ্রহকে। তার আগে ২০০৫ সালে লাল গ্রহটি পৃথিবীর আরও কাছে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: