মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ সোমবার জেলা ইমাম সম্মেলন করেছে ইসলামি ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক ইমাম এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
ইসলামি ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে সম্মেলনে দেশে জঙ্গীবাদ নির্মূল ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে অংশগ্রহণের আহবান জানিয়ে ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে ইমাম মোয়াজ্জিনদের একত্রিত হওয়ার আহবান জানানো হয়।


