মাগুরায় পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুরে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামের বেতবাড়িয়া বিলের পার্শ্ববর্তী একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, উপজেলার গোবরনাদা গ্রামের বিলের মধ্যে এক নারীর লাশ পড়ে আছে বলে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী।

নির্জন পাট ক্ষেতের মধ্যে হাতবাধা অবস্থায় লাশটি পড়ে ছিল।

স্থানীয়দের ধারনা বাইরের কোন জায়গা থেকে এনে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে বলেও তারা জানিয়েছেন। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: