মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর হাসপাতালের প্রধান ফটক থেকে ইমারজেন্সির সামনে পর্যন্ত প্রায় স্থায়ী জলাবদ্ধতায় রোগী দূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এ সমস্যায় রুগী থেকে চিকিৎসক, সেবিকা থেকে স্বজন সবাই নাজেহাল। ঘটছে দূর্ঘটনা, পাশাপাশি নোংড়া পানীতে রোগজীবানুর আতংক সব মিলে করুন অবস্থা সদর হাসপাতাল সংশ্লিষ্ট সকলের।
গেল বর্ষায়ও দীর্ঘ সময় ধরে এ সমস্যাটি চালু ছিলো। এবার তা প্রকট আকার ধারন করেছে। নির্মান কাজ চলার কারনে সমস্যাটি হচ্ছে এটাই দৃশ্যমান এবং কতৃপক্ষের জবাবও তাই।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিটি ব্যক্তি ও দফতরের প্রতি মাগুরাবাসীর প্রত্যাশা জেলার সবচেয়ে জরুরী এ সেবাটি ভোগান্তি বিহীন করতে বিকল্প উপায়ে পানি নিস্কাশনের ব্যবস্থা অথবা সাময়িক উচুঁ করে হলেও ইমারজেন্সির সামনের রাস্তাটিকে জলাবন্ধতার সমস্যা থেকে মুক্ত করে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সহযোগীতা করবেন।


