হত্যা মামলার ২৯ বছর পর মাগুরা থেকে তিন আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

২৯ বছর পর হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলার শালিখা থেকে তাদের আটক করেন।

আটকৃতরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার ভরাট গ্রামের মৃত মোহর আলী মোল্ল্যা ছেলে আব্দুস সাত্তার (৫২), একই গ্রামের মৃত রইচ মন্ডলের ছেলে সিরাজ (৫০) ও তার ভাই ওয়াদুদ মন্ডল (৫৫)।

থানা পুলিশ জানায়, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব আলী নামের এক ব্যক্তি কে অপহরণের পর তাকে হত্যা করা হয়।

সেই মামলার আসামিরা মাগুরা জেলার শালিখা গ্রামে অবস্থানের গোপন সংবাদ পেয়ে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সেখান থেকে হত্যা মামলার তিন আসামি আব্দুস সাত্তার, সিরাজ মন্ডল ও ওয়াদুদ মন্ডল কে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব হোসেন পারখির্দ্দগ্রামে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে আয়ুব হোসেনকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে হত্যা করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্য। এদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: