একাদশে ভর্তির নতুন নির্দেশিকাঃ মাগুরায় শিক্ষার্থীদের গুঞ্জন।

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন সিম ব্যবহার করতে হবে প্রার্থীদের। আর এসএমএস বা অনলাইনে ২০টি পর্যন্ত প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বুধবার (২৫ মে) প্রকাশিত নির্দেশিকায় এসএমএস এবং অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া এবং কলেজগুলোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বলেন, সরকার যেহেতু বায়োমেট্রিক শুরু করেছে এবং আগামী ৩১ মে’র পর সিমগুলো বন্ধ হয়ে যাবে, সেজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম দিয়ে আবেদন করতে বলা হয়েছে। একজন প্রার্থী ২০টি কলেজের (এসএমএসে সর্বোচ্চ ১০টি ও অনলাইনে সর্বোচ্চ ১০টি) জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন।

শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার ও মোবাইল সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, বৃস্পতিবার (২৬ মে) সকাল ৯টা থেকে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে থেকে আগামী ৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: