মাগুরায় নতুন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

 

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ ২৫মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে নতুন পরিচয়ে বৃহত্তর দায়িত্ব কাঁধে নিয়ে পথ চলা শুরু।

শুভ মুহূর্তে পথ চলার সূচনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শুভকামনা জানিয়েছে ‘মাগুরানিউজ’ পরিবার।

মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কামরুল লাইলা জলি।

জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্, জেলা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: