একাদশ শ্রেণিতে ভর্তিঃ ১০ নয়, ২০ কলেজে আবেদন করা যাবে

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক নিউজ-

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১০টি নয়, এবার ২০ কলেজে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের ভর্তিতে হয়রানি রোধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন রোববার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০ কলেজের মধ্যে ১০টিতে অনলাইনে আবেদন করা যাবে। বাকি ১০টিতে এসএমএসে আবেদন করতে হবে। প্রতি কলেজের জন্য আলাদা এসএমএসে আবেদন করতে হবে। মোট ১০ এসএমএসে ১০ কলেজে আবেদন করতে পারবে। তবে অনলাইনে এক আবেদনেই পছন্দের ১০ কলেজের নাম দেয়া যাবে। এবার সারা দেশে প্রায় ৪ হাজার কলেজে ১০ বোর্ডের ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ শিক্ষার্থী ভর্তি হবে।

তিনি আরও বলেন, এবার আমরা ভর্তির জন্য দুটি তালিকা প্রকাশ করব। একটি মেধাতালিকা, অপরটি অপেক্ষমাণ। দুটি তালিকাই একসঙ্গে প্রকাশিত হবে। মেধা এবং অপেক্ষমাণ তালিকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ধরা যাক একটি কলেজে ২০০০ আসন আছে। এই কলেজে আবেদন পড়েছে ৫ হাজার। এর মধ্যে প্রথম ২০০০ জন মেধাতালিকায় স্থান পাবে। বাকি ৩০০০ অপেক্ষমাণ তালিকায় থাকবে।

তিনি আরও বলেন, একজন ছাত্র ২০ কলেজে আবেদন করলে ২০ কলেজেই তার অবস্থান একই সময়ে জানতে পারবে। এতে করে কলেজ এবং শিক্ষার্থী উভয়ের ভোগান্তি কমবে। যদি কোনো কলেজ ভর্তিতে মেধাক্রম উপেক্ষা করে, তাহলে কলেজের এমপিও, স্বীকৃতি ও অনুমোদন বন্ধ করার মতো শাস্তি দেয়া হবে।

প্রসঙ্গত, একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে ১০ প্রতিষ্ঠানের জন্য ১৫০ টাকা আর মোবাইল ফোনে এসএমএসে ১২০ টাকা ফি নেয়া হবে। আগামী ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে। পরে ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

ড. আসফাকুস সালেহীন বলেন, এবার অননুমোদিত ও মানহীন বেশকিছু কলেজে ভর্তি বন্ধ করে দেয়া হয়েছে। তবে আবেদনের সময়ে ছাত্রছাত্রীদের ভালো করে কলেজের নাম ও ঠিকানা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: