মাগুরানিউজ.কমঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো শবে বরাত। গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে সারারাত ইবাদত বন্দেগির মধ্যে কাটিয়েছেন ধর্মপ্রাণ মোসলমানরা। মসজিদে মসজিদে গভীর রাত পর্যন্ত নফল নামাজ, তসবিহ-তাহলিলে আর প্রার্থনায় কাটিয়েছেন অনেকেই। সোমবার রোজাও রেখেছেন বিপুল সংখ্যক মানুষ।
দিন গড়িয়ে বিকেল হতেই শহরে দেখা গেল রোজার আমেজ। সারাদিন শহর ছিল ফাঁকা।
বিকেল হতেই জমে ওঠে ইফতার বাজার। দোকানগুলোতে ছিল মুড়ি, ছোলা, আলুর চপ, ডিম চপ, বেগুনি, পিঁয়াজু।
আখের গুড়, মুড়ি, লেবু, কলা, চিড়া, আম, খেজুর, নানা রকমের শরবত, আপেল কিনতেও ক্রেতাদের ভিড় দেখা যায়।


