মাগুরানিউজ.কমঃ
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বাজারে আসছে ফলের রাজা আম। এর মধ্যে দেশি জাতের আমই বেশি। জৈষ্ঠ্যের শুরুতেই বাজারে আম উঠা শুরু হয়। বাজারে এখন গুটি আমের সংখ্যাই বেশি।
এদিকে বিভিন্ন উপজেলার স্থানীয়রা জানান, প্রতিবছর আমের মৌসুম এলে উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ আম কেনাবেচা করে লাভবান হয়ে থাকেন। তবে সরাসরি চুক্তি ভিত্তিক বাগান ক্রয় এবং দুই গ্রামে-গ্রামে ফেরি করে আম কেনার পর স্থানীয় বাজারে বিক্রির সঙ্গে জড়িতরা সবচেয়ে বেশি লাভবান হয়। বড় বড় ব্যবসায়ীরা বেশি পুঁজি খাটিয়ে চুক্তি মূল্যে বাগান কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আম চালান করলেও পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও স্বল্প পুঁজি খাটিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আম কিনে স্থানীয় বাজারগুলোতে ফেরি করে বিক্রি করে লাভবান হন।


