মাগুরানিউজ.কমঃ
সব যোগ্যতা নিয়েই চাকরির আবেদন করেছিলেন তারা। এরপর নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায়ও স্থান পান। তারপরও নিয়োগ পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয় তাদের। আইনি লড়াই হয় সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ পর্যন্ত। ওই লড়াইয়ে জয়ী হন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তৈরিকৃত প্যানেলভুক্তরা। দেশের সর্বোচ্চ আদালতের এমন মাগুরার শত শত পরিবারে বইছে খুশির ঝিলিক।
হবু শিক্ষকদের মাগুরানিউজের অভিনন্দন।


