ক্ষোভ প্রকাশঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ঘোষণা, নেই মাগুরা

মাগুরানিউজ.কমঃ
mn
বিশেষ প্রতিবেদন-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা র‌্যাংকিংয়ে মাগুরা জেলার কোনো কলেজ নেই। এমনকি শহরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাসী দু’টি সরকারি কলেজও ওই র‌্যাংকিংয়ে স্থান পায়নি।

শিক্ষার্থীদের অভিভাবক ও মাগুরার সুধী জনেরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ৬৬৫টি স্নাতক (সম্মান) কলেজের মধ্যে মাগুরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ এ জেলার একটি কলেজও স্থান না পাওয়ায় সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ফলে জেলার শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের অবস্থান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত ১২ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭১তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো দেশের ৬৬৫টি স্নাতক (সম্মান) কলেজের র‌্যাংকিংয়ের ফলাফল নির্ধারণ করে। যা গত ১৫ মে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে জাতীয় পর্যায়ে ৫টি কলেজে ও বিভাগীয় পর্যায়ে ১০টি করে প্রতিষ্ঠানকে সেরা ঘোষণা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: