লায়ন চক্ষু হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

২০১৬ সালের লায়ন এ.বাদল চক্ষু হাসপাতালের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা ১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আঃ ওয়াহ্হাব, লায়ন এ.বাদল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আমান উল্লাহ বাদল, জেলা ৩১৫-এ২ এর গর্ভনর স্বদেশ রঞ্জন সাহা, বিশেষজ্ঞ সার্জন ডা. এম আর খান, বিশিষ্ট সমাজ সেবক মো. ওবায়েদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয় এ বছর প্রায় ৫০ লাখ টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ছিল ১০টাকা। ৮ ক্যাটাগরিতে মোট ৫০ লাখ টাকা মূল্যের এক হাজার পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা।

অনুষ্ঠানে কয়কজন দৃষ্টি প্রতিবন্ধীকে দিয়ে লটারি ড্র করানো হয়।

লটারির প্রথম পুরস্কারের নাম্বার চ-০৪৯৮৪৭৬ ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে  খ-০৩৯৫২৪৪ নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: