মুস্তাফিজদের হারিয়ে প্লে-অফে মাগুরার সাকিবের কলকাতা

মাগুরানিউজ.কমঃ

full_621907261_1463924753ডেস্ক রিপোর্ট-

রবিবার প্লে-অফ নিশ্চিতের ম্যাচে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২২ রানে জিতেছে সাকিবের কলকাতা। এদিন টস হেরে ব্যাট করতে নেমে রানের গতির সঙ্গে সমান তালে উইকেটও হারায় কলকাতা।

পাওয়ার প্লের ৬ ওভারে ৪৮ রান সংগ্রহ করলেও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি সানরাইজার্স। বরাবরের মতো এদিনও দলটির ব্যাটিং দুর্বলতা স্পষ্ট ছিল। ফর্মে থাকা ওয়ার্নার দ্রুত বিদায় নেন। যুবরাজও কিছু করতে পারেননি। একমাত্র ধাওয়ান হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেন। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারে হায়দরাবাদ।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ রান করেন ধাওয়ান ও ওয়ার্নার। দলনেতার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ২২ গজের এক প্রান্ত থেকে আশার আলো দেখিয়েছিলেন ধাওয়ান। কিন্তু ৫১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ৩০ বলে ৪টি চার ও তিনটি ছক্কায় এই স্কোর করেন।

দলের পক্ষে আর কেউই বড় স্কোর করতে পারেননি। সাকিব আল হাসানের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৯ রান করে যুবরাজ সিং। এটি দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

বাংলাদেশের অল রাউন্ডার সাকিব বল হাতে শুরুটা বেশি ভালো করতে পারেননি। প্রথম ওভারে দেন ১১ রান। পরের ওভারে ১২ রান। নিজের তৃতীয় ওভারে ৫ রান দিয়ে নেন এক উইকেট। শেষ ওভারে দেন ৬ রান। ফলে ৪ ওভারে মোট ৩৪ রানে এক উইকেট সংগ্রহ করেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: