মাগুরানিউজ.কমঃ
কালবৈশাখী নয়। একখানি মেঘ ভেসে এলো আকাশে। গুচ্ছ গুচ্ছ মেঘ মুখ ভার করে আকাশে তর্জন-গর্জন করে চলেছে। অবশেষে মেঘ না চাইতেই দু’এক ফোটা বৃষ্টি। গ্রীষ্মের তীব্র খরতাপে জ্বলে যাওয়া দুপুরে পুড়ছিল মানুষজন।
বিকেল হতেই আকাশ মেঘ করে আসে। এতে গরমের দাপট কমে যায়। এখনো আনন্দ-উল্লাস করছেন সবাই। এসময়ে দু’একফোটা বৃষ্টিও সবার কাছে চরম উপভোগ্য।


