মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট-
অবশেষে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে সারা দেশে এ ধরনের প্যানেলভুক্ত শিক্ষক আছেন প্রায় ২৮ হাজার। তারা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হচ্ছে। এর আগে আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমে বলেন, প্যানেলভুক্ত ওই সব প্রার্থীদের নিয়োগ দেওয়ার বিষয়ে প্রক্রিয়া চলছে।
সরকারের এই সিদ্ধান্তে প্যানেলভুক্তরা দারুণ খুশি।
Like this:
Like Loading...