ধর্মঘটের বিষয়ে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা; নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মাগুরানিউজ.কমঃ
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবিতে ডাকা খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু সংবাদ মাধ্যমকে জানান, তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া পাঠিয়েছেন। আশা করছেন প্রধানমন্ত্রী সুষ্ঠু সমাধান করবেন। এজন্য ৪৮ ঘণ্টার ধর্মঘট ৩৬ ঘণ্টা শেষে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার ভোর ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


