মাগুরানিউজ.কমঃ
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। রোববার (১৫ মে ) ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হয়েছে। এ ধর্মঘট চলবে আগামী মঙ্গলবার (১৭ মে) ভোর ৬টা পর্যন্ত।
সাতদিনের আলটিমেটামের পরও দাবি মেনে না নেয়ায় শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।
এদিকে ধর্মঘটের প্রভাবে মাগুরার উপর দিয়ে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অঞ্চলের হাজার হাজার মানুষ। মাগুরা শহর সংলগ্ন বিশ্বরোডে গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে এ অঞ্চলের লাখো মানুষ বিপদে পড়েছে। তারা রিকশা, নসিমন, করিমনে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় আছে।


