যশোর বোর্ড : এসএসসিতে শীর্ষে সাতক্ষীরা তলানিতে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ২০১৬ সালের এসএসসিতে পাসের হারে সাতক্ষীরা জেলা শীর্ষে। আর নিম্নে রয়েছে মাগুরা জেলা।

সাতক্ষীরার পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ, আর মাগুরার এ হার ৮৭ দশমিক ২৫।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে খুলনা বিভাগের থেকে এক লাখ ৪৮ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। সবচেয়ে ভালো ফলাফল করেছে সাতক্ষীরা। জেলা থেকে ১৫ হাজার ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলা থেকে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে নড়াইল জেলা। এ জেলা থেকে ৭ হাজার ৯২ শিক্ষার্থী কৃতকার্য করেছে। পাসের হার ৯২ দশমিক ৪২ শতাংশ। এরপরেই যশোরের অবস্থান। বোর্ডে চতুর্থ হওয়া এ জেলা থেকে ২৩ হাজার ৭০২ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ১৪ শতাংশ। পঞ্চম অবস্থানে কুষ্টিয়া। এ জেলা থেকে ১৭ হাজার ৬৯১ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। ৬ষ্ঠ অবস্থানে আছে ঝিনাইদহ। এখান থেকে ১৫ হাজার ৫৮৯ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯০ দশমিক ৯৭। ৭ম স্থানে মেহেরপুর। এজেলা থেকে ৫ হাজার ৪৮৪ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৯ দশমিক ৯০। এরপর ৮ম অবস্থানে বাগেরহাট। এজেলা থেকে ১১ হাজার ৪৪২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ২৮। ৯ম অবস্থানে চুয়াডাঙ্গা জেলা। এখান থেকে ৮ হাজার ৩৪৭ জন কৃতার্য হয়েছে। পাসের হার ৮৮ দশমিক ৮১। 

যশোর বোর্ডে সর্ব নিচে অবস্থান করছে মাগুরা। এ জেলা থেকে ৯ হাজার ৫৫৫ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ২৫।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: