মাগুরানিউজ.কমঃ
আইপিএলে আজকে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। গুজরাট লায়ন্সের বিপক্ষে টসে হের প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিবের দল।
শুরুতেই বিপর্যয়ে পড়ে কেকেআর। কিছুটা চাপে ব্যাটিংয়ে নামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ইউসুফ পাঠানকে সাথে নিয়ে ১৩৪* রানের অপরাজিত রেকর্ড জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাকিব আল হাসান।
তার ৪৯ বলের ইনিংসে ৪টি চার ও ৪টি ছয়ের মার ছিল। রান তোলার গতি ছিল ১৩৪.৬৯ স্ট্রাইকরেটে।


