মা দিবসে আলায়না হাসান প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে

মাগুরানিউজ.কমঃ

mnক্রীড়া প্রতিবেদক : ২০১৫ সালের ৮ নভেম্বর। দিনটি বিশেষ কিছু নয়। কিন্তু এই দিনটি সাকিব আল হাসান-উম্মে আহমদ শিশির দম্পতির জন্য নিঃসন্দেহে বিশেষ কিছু।

কারণ, এইদিন সাকিব-শিশিরের ঘর আলো করে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান আলায়না হাসান অউব্রে । ৬ মাস আগে মেয়ের জন্ম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এতোদিন তার কোনো ছবি প্রকাশ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে বিশ্ব ‘মা’ দিবসে মেয়েকে পরিচয় করিয়ে দিলেন তিনি।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী শিশির, মেয়ে আলায়না হাসান অউব্রে ও তার ছবি প্রকাশ করেন। আর লিখেন, ‘নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারিনা যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: