মাগুরায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহন শেষ হয়েছে। এখন চলছে গণনা।

দুপুরে গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালি ভোটকেন্দ্রে জাল ভোট ও নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে সেখানকার ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে মহম্মদপুরের বালিদিয়া ভোটকেন্দ্র জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জালভোট দেয়ার সময় হাতেনাতে আটক করে ওই দুই যুবককে তাৎক্ষনিকভাবে ৮ হাজার টাকা জরিমানা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রশাসনের কঠোর নিয়ন্ত্রনের মধ্যে ভোট গণনা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: