সোনালি ধানে ভরছে উঠান, তবুও মুখে নেই হাসি!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

তীব্র শ্রমিক সঙ্কট নিয়ে কষ্টের ফসল ঘরে তুলছেন মাগুরার চাষীরা। সোনালি ফসল মাঠ থেকে উঠানে তুললেও তৃপ্তির ছাপ নেই তাদের চেহারায়। মৌসুমের শুরুতেই মূল্য পতনে অসহায় হয়ে পড়েছে তারা। হাটে ধানের দাম নেই বললেই চলে। উৎপাদন খরচের সঙ্গে দামের সামঞ্জস্যতা না থাকায় আরো বেশি হতাশায় পড়েছে চাষীরা।

ভালো তবে দাম না থাকায় হতাশ কৃষকরা। এদিকে তেল, সার, শ্রমিক সঙ্কটে প্রতি বছরই বাড়ছে খরচ। যার ফলে উৎপাদন ব্যয়ও বাড়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।

 

কৃষকরা বলছেন, বিগত বছরগুলোতে আবাদের শুরুতেই বীজের তীব্র সঙ্কট, বীজতলা নষ্ট হওয়া, প্রয়োজনীয় ধানের বীজ না পাওয়া এবং বিদ্যুতের লোডশেডিং থাকলেও এবারে তার কোনটিই ছিল না (দু’একটি এলাকা ছাড়া)। খুব ভালোভাবেই আবাদ হয়েছে।

মাগুরার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে প্রতিবারের মতোই এবারো কৃষকের একই কথা। তাদের মতে ধানের ফলন বেশি হলেও উপযুক্ত দাম না থাকায় উৎপাদন খরচ উঠবে না। এদিকে নতুন ধান উঠতে না উঠতেই ফড়িয়ারা দখল করে ফেলেছে ধান-চালের হাট। বেশি কমিশনের আশায় মিলারদের কাছে থেকে টাকা নিয়ে যত কম দামে ধান কেনা যায় এটাই তাদের লক্ষ্য।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: