মাগুরায় ব্যাটারিচালিত রিক্সা মালিকেরা মহা টেনশনে!

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

সড়ক-মহাসড়কে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেশব্যাপী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এখবরে মাগুরার ব্যাটারিচালিত রিক্সা মালিকেরা মহা টেনশনে রয়েছে বলে একাধিক চালক জানিয়েছে।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদমাধ্যমে বলেন, অননুমোদিত ও ‘নন-মোটরাইজড’ যানবাহন ব্যাপকহারে সড়ক-মহাসড়কে চলাচল করছে। সর্বাত্মক অভিযানের মধ্য দিয়ে এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হবে।

এ লক্ষ্যে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত রিকশা একদিকে সড়ক-মহাসড়কের দুর্ঘটনার কারণ হচ্ছে অপরদিকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে।

তিনি জানান, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ অন্যান্য অননুমোদিত যানবাহন বন্ধে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। এ ছাড়া জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলেরও সিদ্ধান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: