মাগুরায় ইউপি নির্বাচনী প্রার্থীদের আজ ‘লং রেস’!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ভোটের আর মাত্র ২ দিন বাকি। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে চলেছে মাগুরার শালিখা ও মহম্মদপুর ইউপির নির্বাচন।। আজই প্রচারণার শেষ দিন। সংশ্লিষ্ট ইউপিগুলোতে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ঘুম নেই প্রার্থী ও তাদের সমর্থকদের। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি। শেষ দিনের এ প্রচারে সব প্রার্থীই পৌঁছাতে চাইছেন সব ভোটারের দ্বারে। আর তাই আজ চলছে লং রেস।

ইউপি নির্বাচনে বেশ কিছু সহিংসতার ঘটনায় এবার এবারও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি। আর সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে নির্দেশনা দেয়া হয়েছে। যে কোনো ধরনের অনিয়মের দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে এমন বার্তাও পৌঁছে গেছে তাদের হাতে। ভোটকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও জানিয়েছে ইসি।

এদিকে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সয়লাব। কোথাও কোথাও তৈরি করা হয়েছে সুদৃশ্য তোরণ। মোটরসাইকেল, ভ্যান, রিকশা নিয়ে র‌্যালি করছেন প্রার্থীরা। নির্বাচন উপলক্ষে গ্রামে-গঞ্জে এখন ভোটের উত্তাপ তুঙ্গে। বাদ যায়নি হাট-বাজারও। চায়ের কাপে উঠছে ভোটের ঝড়। কে জিতবে, কাকে ভোট দেব এ নিয়ে চলছে হিসাব-নিকাশ। শেষ মুহ‚র্তে ভোটারের মন পেতে চলছে চূড়ান্ত জনসংযোগের পালা। প্রার্থী ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও নেমে পড়েছেন মাঠে।

এদিকে নির্বাচন উপলক্ষে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। কোনো ধরনের অনিয়ম হলেই তারা তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: