মাগুরানিউজ.কমঃ
কবে বৃষ্টি আসবে? এত গরম যে আর সহ্য হচ্ছে না! মানুষের এত প্রার্থনার ফল বোধহয় মিলল। টানা তাপপ্রবাহের পর খানিক স্বস্তি। মাগুরাতে গত কয়েকদিন ধরে বিরাজ করছে উচ্চ তাপমাত্রা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
মাগুরা কিংবা ঢাকা, নয় কিংবা নব্বই, একটাই প্রার্থনা- হে ঈশ্বর, বৃষ্টি দাও। এই শিরোনামে গতকাল সংবাদ প্রকাশ করে ‘মাগুরানিউজ’। আর আজই স্বস্তির বৃষ্টি নামে মাগুরাতে। আজ খুব খুশি মাগুরার আপামর জনতা।


