মাগুরানিউজ.কমঃ
তীব্র দাবদাহ। তারপর মে দিবস (০১ মে), শ্রমিকদের ছুটির দিন। কিন্তু মাগুরার শিশু শ্রমিক রাজু’র বিশেষ এ দিবসের ছুটি নেই। নেই সাপ্তাহিক ছুটিও। দুপুরে রাজুকে দেখাগেলো শহরে পৌরসভার ড্রেনেজ নির্মানের কাজে। তার প্রশ্ন আজ নাকি মে দিবস। মে দিবস কারে কয়?
রাজু আরো বলে, মায়ের মুখটা সামনে ভেসে ওঠে। তখন খুব কষ্ট পাই। কিন্তু কি করবো, কাজতো করতি হবে।
তার মতো আরেক শিশু শ্রমিক আনোয়ার হোসেন স্টিলের তৈজসপত্রের দোকানে কাজ করে। আনোয়ার বলে, পেটের দায়ে পরের দোকানে কাজ করি। ছুটি চাইলে মালিক রাগ করবো। কি দরকার। আর দিবসতো এক দিনের। কাজটা হারাইলে জীবন চালবে কিভাবে।
পেটের দায়ে দেশের এখনো লাখো শ্রমিক এভাবে কাজ করছেন। যারা জানেন না মে দিবস কী, জানেন না শ্রম আইন। জীবনের তাগিদে হাড়ভাঙা খাঁটুনি খেটে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। কিন্তু নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর।


