মাগুরানিউজ.কমঃ
আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। বক্তৃতায় উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। আগামী দিনেও নৌকা মার্কাকে কখনো ভুলবেন না।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর আজ বিকালে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী অালী মিয়ার নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশ এখন দু’ধারায় বিভক্ত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিধরেরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এ পরীক্ষায় বিজয়ী হতে হবে। জননেত্রী গণতন্ত্রের মানসকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করলে এলাকায় উন্নয়নপ্রকল্পের প্রসার ঘটবে।


