মাগুরানিউজ.কমঃ
অবশেষে সে এল। মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে বৃষ্টি এল মাগুরায়। সেই কবে থেকে হাপিত্যেশে বসে থাকার পর আজ ঝপ্ করেই নামল অসহ্য তাপমাত্রার পারদ। বৃষ্টি এল ঝেঁপে। ঝড়ে বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটিও।
আবহাওয়া অফিস জানাচ্ছে, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে নিম্নচাপের একটি অক্ষরেখা। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে বায়ুমণ্ডলে। সঙ্গে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। তার ফলে আজ ভাল রকমের ঝড় ও বৃষ্টি হয়েছে। এর ফলে, তাপমাত্রা ঝপ্ করে অনেকটাই কমে গিয়েছে। বইছে ঠাণ্ডা হাওয়া।


