মাগুরানিউজ.কমঃ
ঝড়ে মাগুরা-ঢাকা মহাসড়কের উপর গাছ ভেঙ্গে পড়ায় প্রায় ১ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- বিকাল ৫টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মাগুরা-ঢাকা মহাসড়কের লক্ষীকান্দর এলাকায় রাস্তার উপর ছোটবড় অনেক গাছ ভেঙ্গে পরে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
মাগুরা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাস্তার গাছ অপসারণ করে। প্রায় একঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে ওই রাস্তাটি চলাচলের উপযোগী হয়।
বিকাল ৫টার দিকে হঠাৎ উত্তর আকাশ কালো করে মেঘের আনাগোনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এর পরপরই নামে মেঘের গর্জনের সাথে বৃষ্টি।


