মাগুরায় উদ্ধার শিকলে বাঁধা সেই শিশুর বাবা ও মাদ্রাসা সুপার আটক

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরায় উদ্ধার যশোরের বাঘারপাড়ার মাদ্রাসায় ‘শিকল দিয়ে বেঁধে রাখা’ সেই শিশু আবুজারের বাবা ও মাদ্রাসা সুপারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, শিশু আবুজারের বাবা বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর গ্রামের আবদুল আলীম ও সদুল্লাপুর দড়িলাকুড়ে হাফিজিয়া মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম।

নির্যাতনের শিকার শিশুটি শিকল পরা অবস্থায় তিন দিন আগে মাগুরায় উদ্ধার হওয়ার পর উচ্চ আদালত রুল জারি করায় এ দু’জনকে আটক করা হলো।

২০ এপ্রিল উচ্চ আদালত থেকে ‘কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না’ তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়। একই সঙ্গে নির্যাতিত শিশুটির উপযুক্ত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উচ্চ আদালতের এ নির্দেশনার পর বৃহস্পতিবার বাঘারপাড়া পুলিশ শিশু আবুজারের বাবা আবদুল আলীম ও মাদ্রাসা সুপার জাহাঙ্গীর আলমকে আটক করেছে।

আবদুল আলীমকে তার বাড়ি থেকে এবং জাহাঙ্গীর আলমকে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: