প্রচন্ড গরমে মাগুরায় মৌসুমের আগেই পাক ধরেছে ফলে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে আসে জ্যৈষ্ঠ। চারদিক মাতোয়ারা থাকে রসালো ফলের ঘ্রাণে। সিঁদুরে আম, লিচু, কাঁচাসোনা রংয়ের কাঁঠাল অন্যরকম অনুভূতি আনে নগরজীবনে।

কিন্তু এবার বৈশাখেই মিলছে জ্যৈষ্ঠের বিভিন্ন ফল। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল। বিক্রেতারা বলছেন, প্রচণ্ড গরমের কারণে আগেভাগে পেকে যাচ্ছে ফল।

ফল ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, এখনো সব ধরনের ফল বাজারে আসেনি। তবে দেশি ফলের মধ্যে জামরুল, আম, তরমুজ, সফেদা পাওয়া যাচ্ছে। আর চৈত্র মাস থেকেই পাওয়া যাচ্ছে তরমুজ। এ ছাড়া বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহ থেকেই বাজারে লিচুও পাওয়া যাবে।

তিনি বলেন, গরমের কারণে দেশি ফলের মধ্যে তরমুজের চাহিদা বেশি। আর বিদেশি ফলের মধ্যে ভারত থেকে আসা লাল মনি আম, মার্বেল আম ও মালয়েশিয়া থেকে আসা থাই আম পাওয়া যাচ্ছে।

মৌসুমি ফল কবে থেকে পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, এক সপ্তাহ পরেই বাজারে পাকা আম, লিচু পাওয়া যাবে। তবে সেই ফলের মান খুব একটা ভালো হবে না। কারণ এগুলো গরমে পাকছে। এখনো আম ও লিচু পাকার প্রকৃত সময় আসেনি। এগুলো পাকতে আরো ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: