নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মাগুরানিউজের উদ্বেগ প্রকাশ

মাগুরানিউজ.কম:

mn

সম্প্রতি নির্যাতন করে শিশুদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মাগুরার ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরানিউজ’। বৃহস্পতিবার পত্রিকার পক্ষ থেকে এক বিবৃতিতে উদ্বেগের কথা জানানো হয়।

এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে শিশু অধিকারের নীতিবিরোধী বলে উল্লেখ করে বিবৃতিতে ‘মাগুরানিউজ’র সম্পাদক রাজীব মিত্র জয় বলেছেন, সাম্প্রতিক শিশু নির্যাতনের ঘটনাগুলো সারা দেশকে নাড়া দিয়েছে।

একই সঙ্গে এ ধরনের অপরাধকে জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে দেশের প্রিন্ট, ব্রডকাস্ট এবং সামাজিক মিডিয়ার দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন ‘মাগুরানিউজ’ সম্পাদক।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মাগুরানিউজ’ মনে করে- শিশুদের, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে ‘মাগুরানিউজ’ সম্পাদক আরো বলেন, ‘মাগুরানিউজ’ দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ সরকার এই অপরাধের সঙ্গে জড়িতদের আইন ও বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে। যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

‘মাগুরানিউজ’ শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের জন্য কাজ করছে বলেও জানান তিনি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: