নববর্ষ উদযাপনে নাড়ির টানে ঘরে ফিরছে মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

সাধারণত দুই ঈদ ও দূর্গাপুজোয় মানুষকে নাড়ির টানে ছুটতে দেখা যায়। তবে এবার বাংলা নববর্ষেও সেই জোয়ার লেগেছে।

বৃহস্পতিবার পয়লা বৈশাখের পর শুক্র, শনিবার সরকারি ছুটি হওয়ায় অনেকেই তিন দিনের ছুটি হাতে পেয়েছেন। আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও পাচ্ছেন কমপক্ষে দুই দিনের ছুটি। তাই বর্ষবরণের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।

বুধবার সকাল থেকেই মাগুরা বাস টার্মিনাল গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।

নাগরিক ব্যস্ততা আর শহুরে একঘেয়েমি জীবন ছেড়ে নববর্ষকে বরণে গ্রামের বাড়িতে ফিরতে মানুষ যেন উদগ্রীব হয়ে আছে। 

কথা হয় শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে আসা মোহাম্মদ আবিদ হাসানের সঙ্গে। তিনি মাগুরা নিউজকে বলেন, ‘আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। পয়লা বৈশাখ উপলক্ষে এক দিন ও সাপ্তাহিক দুই দিনের ছুটি পেয়েছি। তাই যান্ত্রিক ঢাকাতে থাকার ইচ্ছে নেই। ভাবলাম মা-বাবার সঙ্গে বর্ষবরণের দিনটা উদযাপন করি।’

 

অপর যাত্রী ইমরান বলেন, ‘প্রায় প্রতি পয়লা বৈশাখই ঢাকাতে কাটাতে হয়। তাই খুব ভালোভাবে উদযাপন করতে পারি না। যেখানেই যাই না কেন, শুধু মানুষ আর মানুষ। নিঃশ্বাস ফেলার মতো অবস্থাও থাকে না। কিন্তু গ্রামে অনেক সুন্দর খোলামেলা পরিবেশে ঘোরা যায়। তা ছাড়া বৈশাখ উপলক্ষে আমাদের ওখানে মেলা হয়। মেলায় আমরা বন্ধুরা মিলে অনেক মজা করি।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: