মাগুরানিউজ.কমঃ
আজ মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
মাগুরা শহরের প্রাণকেন্দ্র পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর বুকে জেগে ওঠা চরে দুই দিন ব্যাপী বিরাট বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পারনান্দুয়ালী গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ লুতাশ সংঘের উদ্যোগে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের খেলাধূলা, সাঁতার প্রতিযোগিতা, ডোঙ্গা বাইচের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নবগঙ্গা নদীর চরে আলোকসজ্জা করা হয়েছে। রাতে অনুষ্ঠিত হবে ভাব গানের আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা পৌরসভার নব নির্বাচিত মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে জনাব মো: আইয়ুব হোসেন, জনাব আলহাজ্ব আব্দুল কাদের গনী মোহন. জনাব মো:কুতুব উদ্দিন, জনাব শেখ মো: রেজাউল ইসলাম, সভাপতি, জেলা ছাত্রলীগ মাগুরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মো: ওহিদুল ইসলাম, সভাপতি, শহীদ লুতাশ সংঘ, পারনান্দুয়ালী,মাগুরা।


