মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
পুরনো সকল গ্লানি মুছে বাংলা নববর্ষ ১৪২৩ কে বরণ করে নিতে মাগুরাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবারো মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান।
পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেলা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নাশকতারোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

