মাগুরানিউজ.কমঃ
কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে মাগুরাবাসীর। সোমবার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যে আজ ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা আজ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


