মাগুরাতে আজ গরমের সর্ব্বোচ্চ রেকর্ড ভঙ্গ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জৈষ্ঠ্যের দুঃসহ গরমে অসনীয় জীবন কাটাচ্ছে মাগুরা শহরবাসী। প্রখর রোঁদের তাপে চলতি পথে হাফিয়ে ওঠা মানুষ একটু শান্তির পরশ পেতে খানিকটা গাছের নীচে কেউবা ছাঁয়ার নীচে ঠাঁই দাঁড়িয়ে থাকছে।

আর গরমের তৃষ্ণা মেটাতে ক্লান্ত পথিক ফাস্টফুডে যেয়ে পান করছে কোমল পানীয় কেউবা রাস্তার ধারে সেবন করছে খোলা বিক্রিত শরবত।

চৈত্রের শেষ সপ্তাহে গত পাঁচদিন ধরে তাপদাহে পুড়ছে মাগুরার পথঘাট-প্রান্তর। ভ্যাপসা গরম বাতাসের হাওয়ায় মানুষের শরীর পুড়ে যাওয়ার উপক্রম। চৈত্রের খরতাপে মানুষের পাশাপাশি পশু-পাখিকুলেও নেমে এসেছে অস্থিরতা।

আজ দুপুরে মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশী গরম পরেছে এবার বাংলাদেশে। হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও আরো সপ্তাহখানেক গরমের তীব্রতা থাকবে।

শহরের পোষ্টঅফিস এলাকার শরবত ব্যবসায়ী বলেন, এখন অনেক গরম তাই ভাল শরবত বিক্রি হচ্ছে। সারাদিনই মানুষ শরবত খায়। কি করবো গরমে মানুষ অস্থির হইয়া যায়। ঘামে মানুষের শরীরের সব পানি বের হয়ে যায়, তাই শরবত খায়ে একটু জিরায় নেয়। মানুষ খায়ে শান্তি পায় আমাগো দেইখ্যা শান্তি লাগে, সাথে ব্যবসাও ভালো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: